ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নতুন ৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার জন্য আরও ১০৮ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদনের পর মঙ্গলবার আইন মন্ত্রণালয় সলিসিটার উইং থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এসব আইন কর্মকর্তাদের মধ্যে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।


প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।


এর আগে ২০২৪ সালে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে ৩ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এছাড়া একই বছরের ১৩ আগস্ট আরও ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেওয়া হয়।


এরপর ২০২৪ সালের ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑